খিরাই নদে ডুবল ৪৫ হাজার ইট, উদ্ধারে শুরু ডুবুরিদের অভিযান
ঢাকা প্রোব ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
খিরাই নদে ডুবল ৪৫ হাজার ইট, উদ্ধারে শুরু ডুবুরিদের অভিযান.
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকার খিরাই নদে ডুবে যাওয়া ইটবোঝাই বাল্কহেড উদ্ধারে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ১০ জন ডুবুরি ও একদল শ্রমিক উদ্ধার অভিযানে অংশ নেন।নদের তলদেশ থেকে বাল্কহেড ও ৪৫ হাজার ইট উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন। দুর্ঘটনাস্থলে পানির গভীরতা ১৫ থেকে ২০ হাত।ডুবুরি দেলোয়ার হোসেন বলেন, প্রথমে বাল্কহেড থেকে ইট তোলা হবে। এরপর ভেঙে পড়া বেইলি সেতু সরিয়ে শতাধিক প্লাস্টিকের ড্রামের সাহায্যে বাল্কহেডটি উদ্ধার করা হবে। পুরো কাজ শেষ করতে অন্তত পাঁচ দিন লাগতে পারে।গত শনিবার সন্ধ্যায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়ে। এতে বাল্কহেডে থাকা চালক, সুকানিসহ ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।বাল্কহেডের একজন মালিক দুলু মোল্লা বলেন, ইট, যন্ত্রপাতি উদ্ধার এবং বাল্কহেড মেরামতে অন্তত পাঁচ লাখ টাকা ব্যয় হবে। এ ক্ষতিপূরণ এলজিইডির কাছে দাবি করা হয়েছে।সেতু ধসের পর দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও সদর উপজেলার কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকার খিরাই নদে ডুবে যাওয়া ইটবোঝাই বাল্কহেড উদ্ধারে কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ১০ জন ডুবুরি ও একদল শ্রমিক উদ্ধার অভিযানে অংশ নেন।
নদের তলদেশ থেকে বাল্কহেড ও ৪৫ হাজার ইট উদ্ধারে ডুবুরিরা কাজ করছেন। দুর্ঘটনাস্থলে পানির গভীরতা ১৫ থেকে ২০ হাত।
ডুবুরি দেলোয়ার হোসেন বলেন, প্রথমে বাল্কহেড থেকে ইট তোলা হবে। এরপর ভেঙে পড়া বেইলি সেতু সরিয়ে শতাধিক প্লাস্টিকের ড্রামের সাহায্যে বাল্কহেডটি উদ্ধার করা হবে। পুরো কাজ শেষ করতে অন্তত পাঁচ দিন লাগতে পারে।
গত শনিবার সন্ধ্যায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়ে। এতে বাল্কহেডে থাকা চালক, সুকানিসহ ১৭ শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান।
বাল্কহেডের একজন মালিক দুলু মোল্লা বলেন, ইট, যন্ত্রপাতি উদ্ধার এবং বাল্কহেড মেরামতে অন্তত পাঁচ লাখ টাকা ব্যয় হবে। এ ক্ষতিপূরণ এলজিইডির কাছে দাবি করা হয়েছে।
সেতু ধসের পর দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও সদর উপজেলার কয়েকটি এলাকার সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে।