রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত

দিঘলিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব আহত হলেও প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং শিহাব-ফারজানা দম্পতির ২২ মাস বয়সী কন্যাশিশু। তারা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।

দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা শুভ্র প্রকাশ দাস জানান, শেখ শিহাব মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও শিশুকন্যাকে নিয়ে খুলনা থেকে নড়াইলের কালিয়ার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুই নারী ও শিশুটি নিহত হন। আহত হন মোটরসাইকেলচালক শেখ শিহাব।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।