রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

বরিশালের মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যালয় ছুটির পর পুকুরের পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার উপজেলা পৌরসভার খরকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—ওই এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে নাহিয়ান (৮) এবং ইউসুফ তালুকদারের ছেলে ইয়াকুব (৮)। তারা দুজনই স্থানীয় খরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল স্কুল ছুটি হওয়ার পরও দুই শিশু বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। একপর্যায়ে বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি পুকুরঘাটে ওই দুই শিশুর জুতা ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয় ব্যক্তিরা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।