ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী পালিত.
বিশ্ববিশ্রুত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনের সরোদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি নেতা মো. আলী আজম, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন ও মিজানুর রহমান।অনুষ্ঠান সঞ্চালনা করেন আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন