সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত অঞ্চলে মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ডেঙ্গুতে মৃত্যু আরও ৯, হাসপাতালে নতুন ভর্তি ১৯০২ জন

ডেঙ্গুতে মৃত্যু আরও ৯, হাসপাতালে নতুন ভর্তি ১৯০২ জন

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা প্রেব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।