সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সুলতানপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন দুই দল

সুলতানপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন দুই দল
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ইকরামুল হক (রুবেল) চেয়ারম্যান প্রয়াস, মাদক আসক্তদের চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রের সার্বিক আয়োজন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন বিজয়ীদের হাতে মোটরসাইকেল, ফ্রিজ ও নগদ ৭০ হাজার টাকা পুরস্কার তুলে দিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় সুলতানপুর মধ্যপাড়া স্পোর্টিং ক্লাব ও জঙ্গল একাদশ। উত্তেজনাপূর্ণ এই খেলায় উভয় দলের অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

খেলা শেষে যৌথ চ্যাম্পিয়ন দুই দলের হাতে মোটরসাইকেল, ফ্রিজ ও নগদ ৭০ হাজার টাকা পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সহ দপ্তর সম্পাদক জেলা বি এন পি ও সহ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল। রাশেদুল হক রাশেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এবং পৌর যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট আরিফুল হক (মাসুদ)সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক ইকরামুল হক (রুবেল) জানান, যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টের সফল সমাপ্তিতে আয়োজক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ডেঙ্গুতে মৃত্যু আরও ৯, হাসপাতালে নতুন ভর্তি ১৯০২ জন

ডেঙ্গুতে মৃত্যু আরও ৯, হাসপাতালে নতুন ভর্তি ১৯০২ জন

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

বেনাপোল {শার্শা ) প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

ঢাকা প্রেব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

ঢাকা প্রোব ডেস্ক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।