অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
হামের প্রকোপ এখনো বাড়ছে। সারাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা গেছে ৩ জন। একই সাথে সারা দেশে মোট ১ হাজার ৩৫৬ জন আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে সোমবার (৫ অক্টোবর) পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৯৬ জন। গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৭২২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২১ হাজার ৮০৮ জন।
গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৭৫ হাজার ৩৩৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৬৮ হাজার ৭৪২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে।