রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বেরোবির চার উদ্ভাবনী গবেষণা প্রকল্প

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বেরোবির চার উদ্ভাবনী গবেষণা প্রকল্প
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)। রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলা চলবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর।

শনিবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনকে শুধু গবেষণাগারে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিক উৎপাদনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এসব উদ্ভাবনকে মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী অংশ নেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শন করেন।

উপাচার্য বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে বিশ্ববিদ্যালয় সব সময় বদ্ধপরিকর। গবেষণাগারের নতুন আবিষ্কার বাণিজ্যিক বাজারে জায়গা করে নিলে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সমৃদ্ধি ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ইনোভেশন ফেয়ার তরুণ গবেষকদের জন্য নতুন সম্ভাবনা ও নেটওয়ার্ক তৈরির একটি অনন্য সুযোগ।

এ বিষয়ে বেরোবির রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের অন্যতম গবেষক অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কোনো সমন্বয় নেই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমন্বয় করার চেষ্টা করছেন। এটি সম্ভব হলে দেশে গবেষণার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

অধ্যাপক ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পের মধ্যে সমন্বয় না থাকায় বাংলাদেশের সমসাময়িক অনেক দেশ এগিয়ে গেছে। বাংলাদেশ তা করতে পারেনি।

নভোথিয়েটারে আয়োজিত মেলায় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও গবেষকদের চারটি নির্বাচিত উদ্ভাবনী গবেষণা প্রকল্প প্রদর্শন করা হচ্ছে। প্রকল্পগুলো হলো ‘Silicon-based Perovskite Solar Cells’, ‘Agritrace BD’, ‘Carbon Setu’ এবং ‘Deshguard AI’।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেরোবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।