রবিবার|বাংলা: ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ|ইংরেজি: ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ|আরবি: ২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হতাশাময় জীবন থেকে পরিত্রাণের দোয়া

হতাশাময় জীবন থেকে পরিত্রাণের দোয়া
সংগৃহীত ছবি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মানুষের জীবনে দুঃখ, দুশ্চিন্তা, হতাশা, অলসতা, ঋণের বোঝা এবং মানুষের অন্যায় আচরণ—এসব যেন নিত্যসঙ্গী। কখনো পারিবারিক সমস্যা, কখনো আর্থিক সংকট, কখনো ভবিষ্যতের অনিশ্চয়তা মানুষের হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে।

এমন কঠিন সময়ে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ তাআলা। তাই রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে এমন একটি মহামূল্যবান দোয়া শিখিয়েছেন, যা মানুষের অন্তরের অস্থিরতা দূর করে আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনার এক অনন্য মাধ্যম। দোয়াটি হলো—
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজযি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবুনি ওয়া দালায়িদ দাইনি ওয়া গলাবাতির রিজালি।
 
অনুবাদ : হে আল্লাহ! আমি তোমার নিকট দুঃখ ও দুশ্চিন্তা থেকে, অপারগতা-অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি।

অধিক ঋণ থেকে ও খারাপ লোকের জবরদস্তি থেকেও আশ্রয় চাচ্ছি। (সহিহ বুখারি, হাদিস নং : ২৮৯৩)
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
শনিবার, ১৫ আগস্ট ২০২৬
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন

ঢাকা প্রোব ডেস্ক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬