সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষকরা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না শিক্ষকরা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জামায়াতের
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে পারবেন না—ইসির এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে জামায়াত। আজ বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে এ দাবি জানানো হয় দলের পক্ষ থেকে।

সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, 'সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকদের রাজনীতি করা তো নিষিদ্ধ নেই। জাতীয় নির্বাচনেও তাদের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

তাহলে স্থানীয় নির্বাচনে তাদের অংশ নিতে না দেওয়াটা দ্বিচারিতা।'

মিয়া গোলাম পরওয়ার বলেন, 'দেশের নাগরিক হিসেবে তাদের রাজনীতি করার এবং নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে।'

আমরা ইসিকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বের সিদ্ধান্ত বহলের দাবি জানিয়েছি, বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, ইসি বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছে।

ইসি সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মো. সামসুল আলমের নিয়োগ বাতিল চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচন কমিশনের মতো জায়গায় সামসুল আলমের নিয়োগ পরবর্তী নির্বাচনগুলোকে প্রভাবিত করবে।

ভিডিওকাণ্ডে দল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের বিষয়ে ইসির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না—জানতে চান সাংবাদিকরা। জামায়াত সেক্রেটারি জানান, এবিষয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, 'পদত্যাগের বিষয় সেই ব্যক্তির, নির্বাচন কমিশন এবং স্পিকারের।

আমরা দলের পক্ষ থেকে পদক্ষেপ নিয়েছি, তাকে বহিষ্কার করা হয়েছে।'
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।