সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

হবিগঞ্জেই এনসিপির নতুন কর্মসূচি, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত

হবিগঞ্জেই এনসিপির নতুন কর্মসূচি, মৌলভীবাজারের পদযাত্রা স্থগিত
ছবি সংগৃহীত
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনার পর পূর্বঘোষিত কর্মসূচিতে পরিবর্তন এনেছে দলটি। মৌলভীবাজারে বুধবার (২৯ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি পদযাত্রা স্থগিত করে এর পরিবর্তে হবিগঞ্জেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

এদিকে হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশে কড়া মন্তব্য করেছেন সারজিস আলম। তিনি লেখেন, জনাব তারেক রহমান, আমরাও দেখতে চাই আপনি আপনার সন্ত্রাসী বাহিনী দিয়ে কত রক্ত ঝরাতে পারেন, কত কিশোরের চোখ উপড়ে ফেলতে পারেন, কত মানুষের জীবন নিতে পারেন! দেখা হবে রাজপথে, ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী হবিগঞ্জ সার্কিট হাউসে আশ্রয় নেন। সারজিস আলম শহরের সোনালী ব্যাংকের একটি কার্যালয়ে অবস্থান নেন। সেখানে তিনি প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে জানা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গত রাতে পুলিশি নিরাপত্তায় দুই নেতাকে হবিগঞ্জ থেকে বের করে মৌলভীবাজারে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে সেখানেই রাত্রীযাপন করেন তারা।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

ইথিওপিয়া-ইরিত্রিয়া উত্তেজনা: নতুন যুদ্ধ কি আসন্ন, নাকি কূটনীতিতে ঠেকানো সম্ভব

সঞ্জয় মজুমদার, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।