ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি.
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ফলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম আনুষ্ঠানিক সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর আগে রোববার হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।এরপর নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে জেলার উন্নয়ন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগের কথা জানান।তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, রাজনৈতিক সংঘাত নয়, সংলাপ ও সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে।রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর ফলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম আনুষ্ঠানিক সফর। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এর আগে রোববার হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে পৌঁছান রাষ্ট্রপতি। পরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
এরপর নাগরিক সংবর্ধনায় অংশ নেন তিনি। সেখানে জেলার উন্নয়ন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগের কথা জানান।
তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, রাজনৈতিক সংঘাত নয়, সংলাপ ও সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা।