সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী.
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি চলমান সংকটকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের আমল ও পরবর্তী অন্তর্বর্তী সরকার থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে সমস্যা রয়েছে, এটিও সরকার স্বীকার করছে।তবে এসব সংকটকে পুঁজি করে কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টাও চলছে বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ কেউ এখন পতিত স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, সেটিও দেখতে হবে।এমন কোনো শক্তি থাকলে তারা আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।তিনি বলেন, নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা নিয়ন্ত্রণে আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, সংকটের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। কারখানা মালিক ও সাধারণ মানুষ কষ্টের মধ্যে রয়েছেন।এ জন্য দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি চলমান সংকটকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের আমল ও পরবর্তী অন্তর্বর্তী সরকার থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। দেশে সমস্যা রয়েছে, এটিও সরকার স্বীকার করছে।
তবে এসব সংকটকে পুঁজি করে কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টাও চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ কেউ এখন পতিত স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, সেটিও দেখতে হবে।
এমন কোনো শক্তি থাকলে তারা আবার স্বৈরাচারকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখবে। কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তা নিয়ন্ত্রণে আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন তারেক রহমান। তিনি বলেন, সংকটের কারণে মানুষের দুর্ভোগ হচ্ছে। কারখানা মালিক ও সাধারণ মানুষ কষ্টের মধ্যে রয়েছেন।
এ জন্য দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করেন। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।