রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

শীর্ষ মাদক কারবারিদের তালিকা করছে টাস্কফোর্স: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ মাদক কারবারিদের তালিকা করছে টাস্কফোর্স: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মূলহোতাদের শনাক্ত করতে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মাদক ব্যবসায় যারা মূলহোতা, তাদের তালিকা বিশেষ টাস্কফোর্স তৈরি করবে। সেই তালিকার ভিত্তিতে সরকার পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ইয়াবার কারণে যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাই মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

তিনি জানান, মাদক চোরাচালানে ব্যবহৃত রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। স্থলপথের পাশাপাশি জলপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। মাদক পরিবহনে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা কাজ করছে, তাদেরও শনাক্ত করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।