শাহজালালের বলাকা লাউঞ্জের রান্নাঘরে আগুন.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।আগুন লাগার পর মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা লাউঞ্জে যান। তবে তখন বিস্তারিত জানা যায়নি।ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল।এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।বলাকা লাউঞ্জ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত। যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য এটি ব্যবহৃত হয়। সেখানে খাওয়া-দাওয়া, বসা ও অপেক্ষার সুবিধা রয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের বলাকা লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আগুন লাগার পর মুহূর্তেই লাউঞ্জসহ আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
বিমানবন্দর ফায়ার সার্ভিস স্টেশনের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনের খবর পেয়ে ছয়জন কর্মকর্তা লাউঞ্জে যান। তবে তখন বিস্তারিত জানা যায়নি।
ফায়ার সার্ভিসের দায়িত্বশীল সূত্র জানায়, বলাকা লাউঞ্জের রান্নাঘরে একটি কেবল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরের ভেতরে থাকা ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বলাকা লাউঞ্জে যাত্রীসেবা সাময়িকভাবে বন্ধ ছিল।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ লাউঞ্জের ভেতরে ধোঁয়া দেখতে পান তিনি। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।
বলাকা লাউঞ্জ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অবস্থিত। যাত্রীদের অপেক্ষা ও বিশ্রামের জন্য এটি ব্যবহৃত হয়। সেখানে খাওয়া-দাওয়া, বসা ও অপেক্ষার সুবিধা রয়েছে।