রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সাগরে ডুবতে বসা ট্রলার থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী

সাগরে ডুবতে বসা ট্রলার থেকে ৭৬ বাংলাদেশি উদ্ধার, আটক ১১ পাচারকারী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে ডুবে যাওয়ার মুখে পড়া ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর মধ্যে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন লাইট হাউজ থেকে প্রায় ৮১ মাইল দূরে সমুদ্রে এফভি ক্রিস্টাল-১ নামের একটি মাছ ধরার ট্রলার ভাসমান অবস্থায় আরেকটি ট্রলার দেখতে পায়। ট্রলারটির কাছে গেলে ভেতরে থাকা কয়েকজনের আচরণ সন্দেহজনক মনে হয়। তারা বিষয়টি দ্রুত নৌবাহিনীকে জানায়।

সংবাদ পেয়ে নৌবাহিনীর একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে ভাসমান ট্রলারটি উদ্ধার করে। এতে থাকা ৭৬ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ট্রলারের ইঞ্জিন বিকল হওয়ার পাশাপাশি পাম্প নষ্ট হয়ে ভেতরে পানি ঢুকছিল। ফলে ট্রলারে থাকা সব যাত্রীর জীবন চরম ঝুঁকিতে পড়েছিল।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১১ জনকে মানবপাচারকারী চক্রের সদস্য হিসেবে আটক করা হয়। বাকি ৬৫ জন ব্যক্তি প্রতারিত হয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধার অধিকাংশ ব্যক্তিকে অপহরণের পর টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ট্রলারে তোলা হয়। নৌবাহিনীর সময়োচিত অভিযানে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন তাঁরা।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।