রোমে ত্রুটি সারিয়ে ঢাকার পথে বিমানের বিজি-৩০৬.
ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) বোসরা ইসলাম রোববার সকালে এক বার্তায় এ তথ্য জানান।তিনি বলেন, ‘রোম থেকে ফ্লাইটটি ইনশাআল্লাহ বাংলাদেশ সময় বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’এর আগে ফ্লাইটটির ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হয়। এসব সরঞ্জাম ও প্রকৌশলীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে প্রকৌশলীরা কাজ শুরু করেন। প্রয়োজনীয় মেরামত শেষে উড়োজাহাজটি আবার উড্ডয়নের উপযোগী হয়।গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইতালির রোমে কারিগরি ত্রুটির কারণে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। ফ্লাইটটি রোববার (৯ আগস্ট) দুপুর ১২টা ২৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম (পিআর) বোসরা ইসলাম রোববার সকালে এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রোম থেকে ফ্লাইটটি ইনশাআল্লাহ বাংলাদেশ সময় বেলা ১২টা ২৪ মিনিটে ঢাকায় পৌঁছে যাবে। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এর আগে ফ্লাইটটির ত্রুটি সারাতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হয়। এসব সরঞ্জাম ও প্রকৌশলীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০৫ ফ্লাইটটি শনিবার বাংলাদেশ সময় রাত ১১টা ১৬ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
বিমান সূত্র জানায়, রোমে আটকে থাকা বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজটি দ্রুত চলাচলের উপযোগী করতে প্রকৌশলীরা কাজ শুরু করেন। প্রয়োজনীয় মেরামত শেষে উড়োজাহাজটি আবার উড্ডয়নের উপযোগী হয়।
গত শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর থেকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোমে আটকে ছিল।
ফ্লাইটটি গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে এটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
উড়োজাহাজটিতে আড়াই শতাধিক যাত্রী ছিলেন। ফ্লাইট আটকে যাওয়ার পর রোমে অবস্থানরত যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়।