রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, শাহ আলী থানার ওসি প্রত্যাহার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ২৬ সেপ্টেম্বর অপরাহ্ণে জাহাঙ্গীর আলমকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে উল্লেখ করা হয়েছে। তার নতুন কর্মস্থল হিসেবে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর নির্ধারণ করা হয়েছে। 

এর আগে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে গভীর রাতে ভারী ভেকু মেশিন দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

রাড্ডা কর্তৃপক্ষের অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের পর শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর পুলিশের গাফিলতি খতিয়ে দেখতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে হামলায় রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় খোলা আকাশের নিচে টিকাদান কার্যক্রম চালাতে হচ্ছে। এতে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।