প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন.
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সফরের ফলাফল ও বিভিন্ন বৈঠকের বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হবে।সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে সম্প্রতি নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বক্তব্য দেন তিনি।আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক এবং সফরকালে অনুষ্ঠিত বৈঠকগুলোর বিষয়বস্তু তুলে ধরা হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ ও নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরতে আজ বুধবার সংবাদ সম্মেলন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক এবং সফরের বিভিন্ন দিক তুলে ধরা হবে। সফরের ফলাফল ও বিভিন্ন বৈঠকের বিষয়েও বিস্তারিত তথ্য জানানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে সম্প্রতি নিউইয়র্ক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বক্তব্য দেন তিনি।
আজকের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক এবং সফরকালে অনুষ্ঠিত বৈঠকগুলোর বিষয়বস্তু তুলে ধরা হবে।