রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

অপ্রতিম হত্যার রহস্য উন্মোচনের দাবি, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন

অপ্রতিম হত্যার রহস্য উন্মোচনের দাবি, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামত বলছে, আইফোনের জন্যই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে আজ রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে জেলা পুলিশ। সেখানে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরা হবে।

জেলা পুলিশের একজন কর্মকর্তা গতকাল শনিবার নাম প্রকাশ না করার শর্তে বলেন, হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।

তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে অপ্রতিমকে আইফোনের জন্য হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান গতকাল রাতে বলেন, পুরো ঘটনার বিস্তারিত রোববার দুপুর ১২টার সংবাদ সম্মেলনে জানানো হবে। এর আগে সবাইকে অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে।

অপ্রতিম গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নেয়। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিখোঁজ হওয়ার পর তার খোঁজে তৎপরতা শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়।

এর মধ্যে একটি সিসিটিভি ফুটেজে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ওই কিশোরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল রাতে এ ঘটনায় আরও এক কিশোরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গতকাল দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।