নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী.
পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে তিনি এই সফর করেন।রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক ত্যাগ করেন। এর আগে তিনি ৮১তম ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। পাশাপাশি বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার আগে এক সংবাদ ব্রিফিংয়ে জানান।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে তিনি এই সফর করেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৯ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ২টা ১ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এর আগে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্ক ত্যাগ করেন। এর আগে তিনি ৮১তম ইউএনজিএর সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন। পাশাপাশি বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন।
নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী ৩০টি সরকারি বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার আগে এক সংবাদ ব্রিফিংয়ে জানান।