মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে হোপ মার্কেটে আগুন.
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় হোপ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।আগুন লাগার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর-১০ থেকে ১৪ নম্বরের দিকে সড়ক বন্ধ করে দেয় পুলিশ।পরে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে উত্তেজিত জনতা তাঁদের আগুন নেভানোর কাজ শুরু করতে দেয়নি।এ ঘটনায় মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় হোপ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার পর ক্ষুব্ধ হয়ে ওঠেন হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। একপর্যায়ে তাঁরা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মিরপুর-১০ থেকে ১৪ নম্বরের দিকে সড়ক বন্ধ করে দেয় পুলিশ।
পরে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে উত্তেজিত জনতা তাঁদের আগুন নেভানোর কাজ শুরু করতে দেয়নি।
এ ঘটনায় মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।