কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত.
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের আবাসিক হোটেলটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামের আবাসিক হোটেলটিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ছয়জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে হোটেলের বিভিন্ন কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্টে হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।