জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জুলাই অভ্যুত্থানে ৩ লাখ ৫৩১১ গুলি ব্যবহার করেছে পুলিশ.
সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১টি গুলি ব্যবহার করেছে। এর মধ্যে বড় একটা অংশ ছিল ৭.৬২ এমএম গুলি।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মঙ্গলবার (১১ আগস্ট) এমন তথ্য তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।যুক্তিতর্কে প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সারাদেশে কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছিল, তার একটি প্রতিবেদন পুলিশ সদস দপ্তর তাদের দিয়েছে, যা প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিলও করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সারাদেশে পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১টি গুলি ব্যবহার করেছে। এর মধ্যে বড় একটা অংশ ছিল ৭.৬২ এমএম গুলি।পুলিশ গণঅভ্যুত্থানের সময় ৪০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে ঢাকায় ৯৫ হাজারের বেশি গুলি ছুড়েছিল পুলিশ। এ মামলায় পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
সারাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১টি গুলি ব্যবহার করেছে। এর মধ্যে বড় একটা অংশ ছিল ৭.৬২ এমএম গুলি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ মঙ্গলবার (১১ আগস্ট) এমন তথ্য তুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
যুক্তিতর্কে প্রসিকিউটর বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সারাদেশে কী পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছিল, তার একটি প্রতিবেদন পুলিশ সদস দপ্তর তাদের দিয়েছে, যা প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিলও করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় সারাদেশে পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১টি গুলি ব্যবহার করেছে। এর মধ্যে বড় একটা অংশ ছিল ৭.৬২ এমএম গুলি।
পুলিশ গণঅভ্যুত্থানের সময় ৪০টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছিল উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ে ঢাকায় ৯৫ হাজারের বেশি গুলি ছুড়েছিল পুলিশ। এ মামলায় পঞ্চম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।
ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, নিষিদ্ধ সংগঠন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।