রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব: মুক্তিযুদ্ধমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব: মুক্তিযুদ্ধমন্ত্রী
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনঃনির্মাণ করবো। এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করবো।

বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে শাহবাগ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিসহ যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দল দীর্ঘ ১৮ বছর মাঠে থেকে আন্দোলন সংগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং ছাত্র-জনতা-পুরো জাতিকে সহযোগিতা করেছেন, আজ তারা যেন দ্বিধা বিভক্ত না হন। তারা যেন সামান্য নিজ স্বার্থে জাতিটাকে আর দ্বিধা-বিভক্ত না করেন।

তিনি আরও বলেন, একটা সমৃদ্ধ গণতান্ত্রিক জাতি গঠনে সকলের ভূমিকা এবং অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। কেউ যদি মনে করেন যে ওই ফ্যাসিবাদের মতোই আচরণ করে এই দেশটাকে দ্বিধা-বিভক্ত করবেন, জনগণ তা মেনে নেবে না। জনগণ এখন সমৃদ্ধি চায়, গণতন্ত্র চায়, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা কথা বলতে চায়।

আহমেদ আযম খান বলেন, তারেক রহমান এখন যেমন প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়ার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।