জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আজ, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আজ, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান.
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের জন্য তিনি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন।নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। জাতিসংঘে বাংলাদেশের কার্যালয় এক বার্তায় তাঁকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে।জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয় পান খলিলুর রহমান। তাঁর এ নির্বাচনকে বাংলাদেশের কূটনীতির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন। প্রায় চার দশক পর আবার কোনো বাংলাদেশি এই দায়িত্ব পেলেন।জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনা ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে এখানে সদস্যরাষ্ট্রগুলো আলোচনা করে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বছরের জন্য তিনি জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামের কার্যক্রম পরিচালনা করবেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের অধিবেশনের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ।’
অধিবেশন শুরুর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন খলিলুর রহমান। জাতিসংঘে বাংলাদেশের কার্যালয় এক বার্তায় তাঁকে নতুন বৈশ্বিক নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।
গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। গোপন ভোটে তিনি ৯৯ ভোট পান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনে মোট ১৯০টি ভোট পড়ে।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদটি পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে পর্যায়ক্রমে বণ্টিত হয়। ৮১তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পালা ছিল। বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয় পান খলিলুর রহমান। তাঁর এ নির্বাচনকে বাংলাদেশের কূটনীতির গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন। প্রায় চার দশক পর আবার কোনো বাংলাদেশি এই দায়িত্ব পেলেন।
জাতিসংঘের ১৯৩ সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ সংস্থাটির প্রধান নীতিনির্ধারণী ও আলোচনা ফোরাম। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে এখানে সদস্যরাষ্ট্রগুলো আলোচনা করে।