জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই.
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে তাঁর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফরটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন বলে জানান হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।আমেরিকা থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হবে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে তাঁর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সফরটি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন বলে জানান হুমায়ুন কবির। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানে যাবে।
আমেরিকা থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চাহিদা আছে বলেই বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হবে।