জাহাজভাঙা ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনায় নিহত বেড়ে ১০ জন.
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের একটি বেসরকারি হাসপাতালে ইদ্রিস আলী (৫০) মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত ১৪ আগস্ট দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়েছে।গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো একটি জাহাজের ট্যাংক কাটার সময় শ্রমিকেরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন। চিকিৎসকদের ভাষ্য, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যকাজে অবহেলা এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।এর আগে নিহত নয় শ্রমিকের মধ্যে আটজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের একটি বেসরকারি হাসপাতালে ইদ্রিস আলী (৫০) মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
ইদ্রিস আলীর বাড়ি জামালপুরে। গত ১৪ আগস্ট দুর্ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ইদ্রিস আলীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তাঁর মৃত্যু হয়েছে।
গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে পুরোনো একটি জাহাজের ট্যাংক কাটার সময় শ্রমিকেরা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর আরও ছয় শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ইদ্রিস আলীও ছিলেন। চিকিৎসকদের ভাষ্য, বিষাক্ত গ্যাসে আক্রান্ত শ্রমিকদের ফুসফুস ও শ্বাসনালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। তবে কর্তব্যকাজে অবহেলা এবং যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করার অভিযোগে ইয়ার্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এর আগে নিহত নয় শ্রমিকের মধ্যে আটজনের মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এবং একাধিক তদন্ত কমিটি কাজ করছে।
দুর্ঘটনার পর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড।