আগুন ও যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার দুই ইউনিট বন্ধ
alamin dhakaprobe
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
আগুন ও যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ার দুই ইউনিট বন্ধ.
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিট দুটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চলে আবারও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি (ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল) সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।আগুনের প্রভাবে সচল থাকা ৩ নম্বর ইউনিট ‘ট্রিপ’ করে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক কেন্দ্রটির উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত উৎপাদন চালুর চেষ্টা চলছে।কেন্দ্র সূত্রে জানা গেছে, সম্প্রতি ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট সচল ছিল। ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।সচল থাকা ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি স্থাপন করা হয়। প্রায় আট বছর চালু থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ হয়ে যায়।দীর্ঘ ১৮ মাস ২০ দিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে ইউনিটটি আবার চালু করা হয়েছিল। এর পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে গেল।এখন কেন্দ্রটির ১ ও ৩ নম্বর ইউনিট দুটিই বন্ধ। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের চালু থাকা ১ ও ৩ নম্বর ইউনিট বন্ধ হয়ে গেছে। অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে ইউনিট দুটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে উত্তরাঞ্চলে আবারও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি (ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল) সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট হয়। এ সময় সেখানে আগুন ধরে যায়।
আগুনের প্রভাবে সচল থাকা ৩ নম্বর ইউনিট ‘ট্রিপ’ করে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক কেন্দ্রটির উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত উৎপাদন চালুর চেষ্টা চলছে।
কেন্দ্র সূত্রে জানা গেছে, সম্প্রতি ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১ নম্বর ইউনিট এবং ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিট সচল ছিল। ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে।
সচল থাকা ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল।
২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটি স্থাপন করা হয়। প্রায় আট বছর চালু থাকার পর ২০২৪ সালের ১ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ হয়ে যায়।
দীর্ঘ ১৮ মাস ২০ দিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে ইউনিটটি আবার চালু করা হয়েছিল। এর পরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ নম্বর ইউনিটও বন্ধ হয়ে গেল।
এখন কেন্দ্রটির ১ ও ৩ নম্বর ইউনিট দুটিই বন্ধ। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। এতে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।