বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার

আরও তীব্র হচ্ছে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, চাপে সরকার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আজ মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। এদিন শত শত স্কুলে ব্লকেড করা হয়।

শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষকের সংকট, জরাজীর্ণ স্কুল ভবন এবং শিক্ষাখাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে দুই সপ্তাহ ধরে এই আন্দোলন চলছে। মঙ্গলবার দেশজুড়ে সবচেয়ে বড় বিক্ষোভ হয়।

রয়টার্স জানিয়েছে, মার্সেই, নাঁতেস, লিওঁসহ বিভিন্ন শহরে সকালে বিক্ষোভ শুরু হয়। অনেক জায়গায় বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তবে লিওঁ, রেন ও স্ত্রাসবুর্গসহ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। একটিতে লেখা ছিল, ‘আমাদের রাজনীতিবিদরা কোথায়? তারা কি জানেন, আমাদের অস্বস্তি আছে?’

আন্দোলন শুরুর দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার ও গ্রেপ্তার করে। পরে আন্দোলন আরও ছড়িয়ে পড়ে। ফরাসি সরকার বলছে, আন্দোলনের একটি অংশ এখন শহুরে সহিংসতায় রূপ নিয়েছে।

এর মধ্যে গতকাল সোমবার উত্তর ফ্রান্সে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর হাত উড়ে যায়। স্থানীয় এক কর্মকর্তা জানান, লঁস শহরে পুলিশের ছোড়া একটি বিস্ফোরক ডিভাইস হাতে তুলে নেওয়ার পর সেটি বিস্ফোরিত হলে ওই শিক্ষার্থী আহত হয়। তার হাত ও বাহুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যম লা ভয়েক্স দ্য নর্দ জানিয়েছে।

দেশটির হাইস্কুল শিক্ষার্থীদের ইউনিয়ন জানিয়েছে, দেশজুড়ে ১ হাজার ৮০০টি স্কুল ব্লকেড করা হয়েছে। ফ্রান্সে মোট হাইস্কুলের সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০। কিছু স্কুলে অনলাইনে পাঠদান চালানোর চেষ্টা করা হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে চাপে রয়েছে ম্যাক্রোঁ নেতৃত্বাধীন সরকার। তাদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরমু মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রেণিকক্ষে অনুপস্থিত শিক্ষকদের দ্রুত বদলি করা, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ ক্লাসের সময় পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য আরও সময় দেওয়া।

এ ছাড়া পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। শিক্ষাখাতে বাজেট কমানোর পরিকল্পনা থেকে সরে আসার দাবিও শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি।

গত দুই সপ্তাহের আন্দোলন শুরু হয়েছিল প্যারিসের আশপাশের এলাকায়। পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মঙ্গলবারের বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রমিক সংগঠনও অংশ নেয়।

সূত্র: রয়টার্স
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

রাজৈরে ইয়াবাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

মাদারীপুর প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

বাংলাদেশে গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করতে চায় টয়োটা

ঢাকা প্রোব ডেস্ক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ তরুণ গ্রেফতার

ঝালকাঠিতে গাঁজাসহ তরুণ গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।