বুধবারবাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

পদোন্নতি-আপগ্রেডেশনের দাবিতে বেরোবির তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবস্থান কর্মসূচি

পদোন্নতি-আপগ্রেডেশনের দাবিতে বেরোবির তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবস্থান কর্মসূচি
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
দীর্ঘদিন ধরে পদোন্নতি ও আপগ্রেডেশন না পাওয়ার অভিযোগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৃতীয় শ্রেণির কর্মচারীরা। দ্রুত পদোন্নতি ও আপগ্রেডেশন দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে দুই ঘণ্টা অবস্থান করেন কর্মচারীরা।

কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত। ফলে কম বেতনে চাকরি করে আর্থিক সংকটে দিন কাটাতে হচ্ছে তাদের।

তৃতীয় শ্রেণির কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো. মাহফুজার রহমান বলেন, প্রাথমিকভাবে প্রতিদিন দুই ঘণ্টা করে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার দক্ষিণ পাশে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। প্রশাসন দাবি না মানলে কর্মসূচির সময় বাড়ানো হবে। প্রয়োজনে আমরণ অনশনের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।

মাহফুজার রহমান বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

গণিত বিভাগের সেমিনার সহকারী মোছা. কাকলী বেগম বলেন, তারা খুব অল্প বেতন পান। এই টাকা দিয়ে পরিবার চালানো কঠিন। এ কারণে অধিকাংশ কর্মচারী ঋণে জর্জরিত।

কাকলী বেগম বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে ইতিমধ্যে তাঁদের অনেক কর্মচারী ভাই-বোন মারা গেছেন।

দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সেমিনার সহকারী মো. মনোয়ার হোসেন বলেন, তৃতীয় শ্রেণির কর্মচারীরাই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বেতনভোগী। সময়মতো আপগ্রেডেশন ও পদোন্নতি হলে তারা আর্থিকভাবে কিছুটা উপকৃত হতেন। কিন্তু গত ১০ বছর ধরে তারা কোনো আপগ্রেডেশন পাচ্ছেন না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মনোয়ার হোসেন বলেন, ‘উপাচার্যের কাছে আমাদের আকুল আবেদন, যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দ্রুত আপগ্রেডেশন ও পদোন্নতির ব্যবস্থা করা হোক।’

কর্মচারীরা জানান, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ধাপে ধাপে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

বাবার হত্যা মামলার বাদীকেই হত্যার চেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতার অপচেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিনিধি
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।