হুমায়ুন কবীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
alamin dhakaprobe
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
হুমায়ুন কবীরের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ.
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে নতুন দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবীরকে অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অগ্রাধিকার নিয়েও আলোচনা হয় বৈঠকে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন তাঁরা।এ ছাড়া অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকরভাবে একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন তাঁরা।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে নতুন দায়িত্ব গ্রহণের জন্য হুমায়ুন কবীরকে অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা।
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অগ্রাধিকার নিয়েও আলোচনা হয় বৈঠকে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা করেন তাঁরা।
এ ছাড়া অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকরভাবে একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের উপায় নিয়েও আলোচনা করেন তাঁরা।