১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, প্রাণে বাঁচলেন ১১০ জন
alamin dhakaprobe
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৫ AM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, প্রাণে বাঁচলেন ১১০ জন.
মাঝআকাশে তীব্র বজ্রপাতের কবলে পড়েছে ভারতীয় এয়ারলাইনস ইন্ডিগোর একটি বিমান। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে বিমানটির সামনের অংশের 'রাডোম' ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ১০৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।বুধবার (৭ অক্টোবর) ইন্ডিগোর বিমানটি পাটনা বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের কিছু পরেই ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়া ও তীব্র টার্বুল্যান্সের মুখে পড়ে। ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে হুট করেই বিমানটিতে বজ্রপাত হয়।পরবর্তীকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। লখনউতে নামার সময়ও বিমানটিকে তীব্র শিলাবৃষ্টির মুখোমুখি হতে হয়। অবশ্য নির্ধারিত সময়ের প্রায় ৮ মিনিট আগেই পাইলট বিমানটি নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হন।মাটিতে নামার পর বিমানটির ক্ষয়ক্ষতি গ্রাউন্ড স্টাফদের নজরে আসে। বজ্রপাতের আঘাতে বিমানের সামনের অংশের 'রাডোম' ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাডোমের ভেতরেই আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রধান রাডার থাকে। আকাশে থাকাকালে ক্ষয়ক্ষতির ভয়াবহতা পাইলটের পক্ষে বোঝা সম্ভব হয়নি।ঘটনার পরপরই বিমানটিকে গ্রাউন্ডেড বা উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (ডিজিসিএ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমানে একটি কারিগরি দল বিমানটি পরীক্ষা করছে। প্রয়োজনীয় মেরামত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়ার পর এটি পুনরায় চলাচলের অনুমোদন পাবে।ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও শিলাবৃষ্টির কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানটির পরবর্তী গন্তব্য ছিল আহমেদাবাদ। ওই ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের বিকল্প বিমানে পাঠানো হয়েছে।উল্লেখ্য, এর আগেও ইন্ডিগোর বিমান আবহাওয়াজনিত দুর্ঘটনায় পড়েছে। গত জুনে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিগো বিমানে বজ্রপাত হয়। এ ছাড়া গত মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় আরেকটি বিমান রানওয়েতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়ে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
মাঝআকাশে তীব্র বজ্রপাতের কবলে পড়েছে ভারতীয় এয়ারলাইনস ইন্ডিগোর একটি বিমান। প্রায় ১৭ হাজার ফুট উচ্চতায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে বিমানটির সামনের অংশের 'রাডোম' ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ১০৪ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) ইন্ডিগোর বিমানটি পাটনা বিমানবন্দর থেকে লখনউয়ের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের কিছু পরেই ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়া ও তীব্র টার্বুল্যান্সের মুখে পড়ে। ১৭ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে হুট করেই বিমানটিতে বজ্রপাত হয়।
পরবর্তীকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। লখনউতে নামার সময়ও বিমানটিকে তীব্র শিলাবৃষ্টির মুখোমুখি হতে হয়। অবশ্য নির্ধারিত সময়ের প্রায় ৮ মিনিট আগেই পাইলট বিমানটি নিরাপদে মাটিতে নামাতে সক্ষম হন।
মাটিতে নামার পর বিমানটির ক্ষয়ক্ষতি গ্রাউন্ড স্টাফদের নজরে আসে। বজ্রপাতের আঘাতে বিমানের সামনের অংশের 'রাডোম' ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাডোমের ভেতরেই আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রধান রাডার থাকে। আকাশে থাকাকালে ক্ষয়ক্ষতির ভয়াবহতা পাইলটের পক্ষে বোঝা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই বিমানটিকে গ্রাউন্ডেড বা উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (ডিজিসিএ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বর্তমানে একটি কারিগরি দল বিমানটি পরীক্ষা করছে। প্রয়োজনীয় মেরামত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়ার পর এটি পুনরায় চলাচলের অনুমোদন পাবে।
ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও শিলাবৃষ্টির কারণে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন। বিমানটির পরবর্তী গন্তব্য ছিল আহমেদাবাদ। ওই ফ্লাইটটি বাতিল করে যাত্রীদের বিকল্প বিমানে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ইন্ডিগোর বিমান আবহাওয়াজনিত দুর্ঘটনায় পড়েছে। গত জুনে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি ইন্ডিগো বিমানে বজ্রপাত হয়। এ ছাড়া গত মাসে বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় আরেকটি বিমান রানওয়েতে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়ে।