‘এখানে অ্যাটাক হয়েছিল…আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে’, ভিডিওতে সালমান মুক্তাদির.
হঠাৎ এক তাণ্ডব। মুহূর্তেই লণ্ডভণ্ড রাজধানীর ইসিবি চত্বরের একটি স্টুডিও। দুর্বৃত্তরা ভেঙে চুরমার করালো চেয়ার, টেবিল আর টেলিভিশনসহ ভেতরের সব সরঞ্জাম। আক্রান্ত স্থানটি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের।শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও প্রকাশ করেন সালমান। ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’তবে ভিডিওতে তাঁর মূল বার্তা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি। ব্যঙ্গাত্মক সুরেই বললেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’হামলার পেছনে মূল কারণ চাঁদা দাবি। সালমান বলেন, ভবনের মালিকের কাছে চাঁদা চেয়েছিল দুর্বৃত্তরা। জমির মালিকের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সংযোগ থাকতে পারে। সেই শত্রুতায় মাঝখান থেকে বলির পাঁঠা হলাম আমি।বাধা আসলেও থামছেন না সালমান মুক্তাদির। ভিডিও শেষে স্পষ্ট ঘোষণা দিলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’ ঘটনা তদন্তে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের চেষ্টা চলছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
হঠাৎ এক তাণ্ডব। মুহূর্তেই লণ্ডভণ্ড রাজধানীর ইসিবি চত্বরের একটি স্টুডিও। দুর্বৃত্তরা ভেঙে চুরমার করালো চেয়ার, টেবিল আর টেলিভিশনসহ ভেতরের সব সরঞ্জাম। আক্রান্ত স্থানটি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও প্রকাশ করেন সালমান। ক্ষতিগ্রস্ত স্টুডিও দেখিয়ে তিনি বলেন, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল… পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
তবে ভিডিওতে তাঁর মূল বার্তা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি। ব্যঙ্গাত্মক সুরেই বললেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
হামলার পেছনে মূল কারণ চাঁদা দাবি। সালমান বলেন, ভবনের মালিকের কাছে চাঁদা চেয়েছিল দুর্বৃত্তরা। জমির মালিকের সাথে আওয়ামী লীগের রাজনৈতিক সংযোগ থাকতে পারে। সেই শত্রুতায় মাঝখান থেকে বলির পাঁঠা হলাম আমি।
বাধা আসলেও থামছেন না সালমান মুক্তাদির। ভিডিও শেষে স্পষ্ট ঘোষণা দিলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’ ঘটনা তদন্তে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের চেষ্টা চলছে।