সংবাদটি শুনুন
AI Voice
প্লে করতে বাটনে চাপুন
ধানমণ্ডিতে ছয়তলা ভবনে আগুন.
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আগুনের সূত্রপাত হয়।আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ধানমণ্ডি ২৭ নম্বরের ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে আগুনের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ধানমণ্ডি ২৭ নম্বরের ওই ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়।
পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।