ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী.
বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করার অংশ হিসেবে ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। ওই বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনি জানান, এ বিষয়ে মেটা খুবই আগ্রহী।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় মেটার কার্যক্রমের একটি ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের তুলনায় বেশি বলেও তিনি উল্লেখ করেন।এ ছাড়া বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।তিনি বলেন, ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণেও মেটা বাংলাদেশকে সহযোগিতা করবে।শামা ওবায়েদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি থাকতে পারেননি।প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করার অংশ হিসেবে ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। ওই বৈঠকে ঢাকায় অফিস খোলার বিষয়টি নিয়ে আলোচনা হয়। তিনি জানান, এ বিষয়ে মেটা খুবই আগ্রহী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় মেটার কার্যক্রমের একটি ফোকাল পয়েন্ট স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ভারতের তুলনায় বেশি বলেও তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও মেটার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান শামা ওবায়েদ।
তিনি বলেন, ই-কমার্স এবং অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণেও মেটা বাংলাদেশকে সহযোগিতা করবে।
শামা ওবায়েদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়ের কারণে তিনি থাকতে পারেননি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।