রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

দেশজুড়ে বোমা হামলার সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’

দেশজুড়ে বোমা হামলার সতর্কতা, পুলিশ বলছে ‘গুজব’
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
বোমা হামলার আশঙ্কায় দেশের সবকটি জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে বোমা হামলার বিষয়টি গুজব বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

গণমাধ্যমের খবরে বলা হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (৭ আগস্ট) রাতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, শুক্রবার সারা দেশে বোমা হামলার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে প্রতিটি জেলায় রাতের বেলা টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টে নিয়োজিত পুলিশ সদস্যদের অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। দায়িত্ব পালনকালে যে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলেছে সদর দপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) মধ্যরাতে সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন জানান, বোমা হামলার আশঙ্কায় সারাদেশের সর্বোচ্চ সতর্কতা জারির বিষয়টি গুজব।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।