দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস.
আজ থেকে আগামী দুই-তিন দিন দেশের প্রায় সব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে আগামী ২-৩ দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বলয়ের সক্রিয়তা নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এবং নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
আজ থেকে আগামী দুই-তিন দিন দেশের প্রায় সব অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। পাহাড়ি এলাকায় ধস এবং নিচু অঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে আগামী ২-৩ দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বলয়ের সক্রিয়তা নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এবং নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।