রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এতে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলাবাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত চালানো অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা বিধি এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টা করায় আরও ৩৮ জনকে আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা গোপন করার সঙ্গে জড়িত ২৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ৯২২ জন আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী। এরই মধ্যে ১৩ হাজার ৭২৪ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত এবং অভিযুক্তদের নাম প্রকাশ করা হতে পারে।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।