সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ভ্রমণে গিয়ে মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর

ভ্রমণে গিয়ে মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে প্রাণ গেল ৮ শিক্ষার্থীর
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে ডুবে আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যটির রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল ভ্রমণে গিয়েছিল। দলে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী ও ছয়জন শিক্ষক ছিলেন।

শিক্ষার্থীরা সমুদ্রে সাঁতার কাটতে নামলে আটজন পানির স্রোতে ভেসে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা তারা বুঝতে পারেনি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধারকাজে যোগ দেন। পরে আট শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের সবার বয়স ১৬ বছর। তারা পুনের আলান্দির বাসিন্দা।

খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে যান।

পুলিশ জানায়, স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।