সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

সৌদি যুবরাজের সঙ্গে লেবাননের রাষ্ট্রপতির ফোনালাপ

সৌদি যুবরাজের সঙ্গে লেবাননের রাষ্ট্রপতির ফোনালাপ
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত অব্যাহত থাকার মধ্যেই লেবানন ও দেশটির রাষ্ট্রপতির প্রতি পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। 

সোমবার (২০ জুলাই) এক ফোনালাপে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লেবাননের রাষ্ট্রপতির কার্যালয় জানায়, রাষ্ট্রপতি জোসেফ আউন ও সৌদি যুবরাজ ফোনালাপে লেবানন ও সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

ফোনালাপে সৌদি যুবরাজ বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় রাষ্ট্রপতি আউনের গৃহীত সমস্ত পদক্ষেপের প্রতি রিয়াদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

যুদ্ধ কিংবা যুদ্ধবিরতির শেষ সিদ্ধান্ত নেবেন মোজতবা: আরাগচি
বিবৃতিতে আরও বলা হয়, লেবানন সরকার যে ক্ষেত্রগুলোকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে, সেগুলোতে সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সৌদি আরবের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুবরাজ মোহাম্মদ।

জবাবে লেবাননের রাষ্ট্রপতি সৌদি যুবরাজকে তাঁর অবিচল সমর্থনের জন্য এবং দেশের অর্থনীতি পুনরুজ্জীবনে নেওয়া পদক্ষেপগুলোর জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আউন।

সূত্র: আল-জাজিরা
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।