পেজেশকিয়ান-আরাগচিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
পেজেশকিয়ান-আরাগচিকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ভিসা দিল যুক্তরাষ্ট্র.
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাঁদের ভিসা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এএফপিকে বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।তবে ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু বাড়তি বিধিনিষেধ থাকবে। অন্য দেশের প্রতিনিধিদের তুলনায় তাঁদের যুক্তরাষ্ট্রে চলাচলের ক্ষেত্রে কঠোর ভ্রমণ বিধিনিষেধ মানতে হবে। পাশাপাশি বিলাসবহুল পণ্য কেনার ওপরও নিষেধাজ্ঞা থাকবে।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বছর ইরানের তুলনামূলক ছোট একটি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নির্ধারিত ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য কেনার নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্ক সফরের পথ খুলে দিল ওয়াশিংটন।এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দেয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের মুক্তি সংস্থা (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা দেওয়া হবে না।জাতিসংঘ জানিয়েছে, আব্বাস যদি তাঁর বক্তব্যের ভিডিও পাঠান, তাহলে সেটি সাধারণ পরিষদের অধিবেশনে প্রচার করা হবে।সূত্র: এএফপি
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য তাঁদের ভিসা দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র এএফপিকে বলেন, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান সরকারের মূল প্রতিনিধি দল জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবে।
তবে ইরানি প্রতিনিধি দলের ওপর কিছু বাড়তি বিধিনিষেধ থাকবে। অন্য দেশের প্রতিনিধিদের তুলনায় তাঁদের যুক্তরাষ্ট্রে চলাচলের ক্ষেত্রে কঠোর ভ্রমণ বিধিনিষেধ মানতে হবে। পাশাপাশি বিলাসবহুল পণ্য কেনার ওপরও নিষেধাজ্ঞা থাকবে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বছর ইরানের তুলনামূলক ছোট একটি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তাদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় নির্ধারিত ভ্রমণ বিধিনিষেধ ও বিলাসবহুল পণ্য কেনার নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসতে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যেও ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্ক সফরের পথ খুলে দিল ওয়াশিংটন।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ভিসার আবেদন করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে যুক্তরাষ্ট্র তাঁকে ভিসা দেয়নি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের মুক্তি সংস্থা (পিএলও) ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভিসা দেওয়া হবে না।
জাতিসংঘ জানিয়েছে, আব্বাস যদি তাঁর বক্তব্যের ভিডিও পাঠান, তাহলে সেটি সাধারণ পরিষদের অধিবেশনে প্রচার করা হবে।