সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

কানাডা-তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

কানাডা-তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
কানাডা ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement-FTA) নিয়ে আলোচনা শুরু করেছে। দুই দেশের সরকারের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, এই চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করা হবে।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এর আগে দুই দেশের বাণিজ্যমন্ত্রীদের মধ্যে প্রাথমিক আলোচনা হলেও এবার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে উভয় দেশের কারিগরি দল প্রথম দফার আলোচনার প্রস্তুতি নেবে এবং চুক্তির পরিধি ও লক্ষ্য নির্ধারণ করবে।

সম্ভাব্য চুক্তিতে পণ্য ও সেবার বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং জ্বালানি, খনিজ, মহাকাশ ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাবে। উভয় দেশই মনে করছে, এই উদ্যোগ তাদের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অন্যদিকে তুরস্কে ন্যাটো সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, বৈশ্বিক প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদি ও স্বল্প ব্যয়ের অর্থায়ন নিশ্চিত করতে কানাডার  উদ্যোগে নতুন আন্তর্জাতিক ডিফেন্স, সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স ব্যাংক (DSRB) গঠন করবে যেখানে নয়টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে।
 
প্রাথমিকভাবে এই উদ্যোগে যুক্ত হওয়া দেশগুলো হলো: কানাডা, আলবেনিয়া, বেলজিয়াম, গ্রিস, লাটভিয়া, লুক্সেমবার্গ, রোমানিয়া, তুরস্ক এবং ইউক্রেন।

প্রস্তাবিত ব্যাংকটির সদর দপ্তর কানাডায় স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রতিরক্ষা প্রকল্পে সহজ ঋণ, ঋণ গ্যারান্টি এবং শিল্প খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

লক্ষ্য হচ্ছে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা এবং নিরাপত্তা অবকাঠামো শক্তিশালী করা। ব্যাংকটি প্রায় ১৩৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহের লক্ষ্য নিয়ে ২০২৭ সালের মধ্যে কার্যক্রম শুরু করতে চায়।
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।