রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘ হবে না, বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘ হবে না, বললেন ট্রাম্প
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত খুব বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার পর এ মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি।’ প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল নিয়ে অনেক জাহাজ নিরাপদে প্রণালী থেকে বের করে আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই কোনো ঝামেলা ছাড়াই জাহাজগুলোকে বের করে নেওয়া সম্ভব হচ্ছে। মাঝেমধ্যে ইরান একটি ড্রোন ছোড়ে। যুক্তরাষ্ট্র সেটি ভূপাতিত করে।

ট্রাম্পের ভাষ্য, ‘আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’ তিনি এটিকে অত্যন্ত শক্ত নিয়ন্ত্রণ বলে উল্লেখ করেন।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে ইসরায়েলের চিন্তার কোনো কারণ নেই।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, ‘তাদের চিন্তার কোনো কারণ নেই।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট এবং আমি বিষয়টি দেখভাল করব।’

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ইহুদি ছুটির দিনগুলোতে ইরান হামলা চালালে তার দেশ প্রচণ্ড শক্তি নিয়ে জবাব দিতে প্রস্তুত।

এরপরই ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ট্রাম্পের এসব মন্তব্য সামনে আসে।

সূত্র: আল জাজিরা
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।