সোমবারবাংলা: ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

১০ দিনে ৪ ধর্ষণ: দিল্লিতে নারী নিরাপত্তায় নামছে বিশেষ ‘পিংক ফোর্স

১০ দিনে ৪ ধর্ষণ: দিল্লিতে নারী নিরাপত্তায় নামছে বিশেষ ‘পিংক ফোর্স
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন

মাত্র ১০ দিনের ব্যবধানে রাজধানী দিল্লিতে নাবালিকাদের ওপর পৃথক চারটি ভয়াবহ যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারে এবার গোয়া পুলিশের আদলে দিল্লিতেও একটি বিশেষায়িত নারী পুলিশ দল ‘পিংক ফোর্স’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে দ্রুত এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই বাহিনীর মূল লক্ষ্য হবে রাজধানী দিল্লীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি দৃশ্যমান করা এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া।

প্রশিক্ষণপ্রাপ্ত নারী পুলিশ সদস্যদের নিয়ে গঠিত এই ইউনিটটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় নিয়মিত টহল। জনবহুল বাজার ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত এলাকায় বিশেষ নজরদারি।

বিশেষ করে সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ সময়ে নারীদের তাৎক্ষণিক ও দ্রুত নিরাপত্তা সহায়তা প্রদান।

এর আগেও দিল্লিতে নারী পুলিশ কর্মকর্তাদের স্কুটি ও বিট পেট্রোলিংয়ে মোতায়েন করা হয়েছিল। তবে নতুন এই উদ্যোগের উদ্দেশ্য হলো, বিক্ষিপ্ত টহল কার্যক্রমকে একটি সুনির্দিষ্ট ও সুসংগঠিত ‘পিংক ফোর্স’ কাঠামোর আওতায় নিয়ে আসা। এছাড়া প্রকাশ্য স্থানে নারীদের উত্ত্যক্ত করা বন্ধে ‘অপারেশন শিষ্টাচার’ নামের বিশেষ আইনি অভিযানও সমান্তরালভাবে চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।