রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দইংরেজি: ৪ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দহিজরি: ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
ঢাকা, বাংলাদেশ
--° সে.
মেনু

ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, পাল্টা হামলা ইরানের

ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, পাল্টা হামলা ইরানের
সংবাদটি শুনুন AI Voice
প্লে করতে বাটনে চাপুন
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন

অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন

ডাউনলোড করুন
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলায় নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সংঘাত।

সর্বশেষ মার্কিন হামলায় ইরানে ১৮ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘আগ্রাসনের’ অভিযোগ তুলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ-রেজা জাফরঘান্দি। তাঁর ভাষ্য, স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

পৃথক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ‘চূড়ান্তভাবে’ প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেছে তেহরান।

ইরানের দাবি, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র আবারও তাদের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। হামলায় বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ও সেবা খাতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলায় হতাহতের পাশাপাশি সরকারি ও বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি

হামলার পর বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের বাহিনী ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এ অভিযান চালানো হয়েছে।

মার্কিন বাহিনী জানায়, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সামরিক সরঞ্জাম এবং মাইন স্থাপনের সক্ষমতাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাল্টা হামলায় ইরান

মার্কিন হামলার পর পাল্টা আক্রমণে যায় ইরান। আইআরজিসির দাবি, জর্ডান, কুয়েত, বাহরাইন, ইরাকের কুর্দিস্তান অঞ্চল এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, আলজাজিরা
নিউজটি শেয়ার করুন
এই বিভাগের সর্বাধিক পঠিত
টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

টেকসই উন্নয়নে গ্রামের উন্নয়ন জরুরি, সরাইলে জেলা পরিষদ প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পিরোজপুরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

‎ পিরোজপুর প্রতিনিধি
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা প্রোব এআই সহকারী

প্রস্তুত আছেন
নমস্কার / আসসালামু আলাইকুম! আমি ঢাকা প্রোব এআই সহকারী। আজকের যেকোনো খবর জানতে মুখে বলুন বা লিখুন।