হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান
Bangladesh
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান.
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়।জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হুতি বিদ্রোহীদের হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। জোটটির পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, হুতিদের প্রতি এ ধরনের সহায়তা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনে হুতিদের অব্যাহত হামলার নিন্দা জানান। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধেও হুতিদের হামলা ও সামরিক তৎপরতার কথা উল্লেখ করা হয়।
জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বেসামরিক নৌযানের বিরুদ্ধে হুমকি ও হামলা বন্ধ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক জাহাজ চলাচলের ওপর হুতি বিদ্রোহীদের হামলা ও হুমকি আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
জি-৭ হলো যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক জোট। বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করতে জোটটির নেতারা ও পররাষ্ট্রমন্ত্রীরা নিয়মিত বৈঠক করেন।