ফিলিস্তিন ইস্যুতে স্পেনের শক্ত অবস্থানের প্রশংসা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট ২০২৬, ০৫:২৩ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
ফিলিস্তিন ইস্যুতে স্পেনের শক্ত অবস্থানের প্রশংসা ইরানের.
বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ে দেশটির প্রতি অভিনন্দন জানিয়েছে ইরান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধের সমালোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরোধিতা করায় বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে স্পেন। তেহরানের দাবি, দেশটির এই আন্তর্জাতিক সাফল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নীতির বিরোধিতা করা বিশ্ববাসীকে নতুন করে আনন্দিত করেছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যমতে, দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ স্পেনের এই সাফল্যকে কেবল তাদের নিজেদের জয় হিসেবে দেখছেন না। গালিবাফ উল্লেখ করেন, স্পেনের ১-০ ব্যবধানের এই জয় শুধু স্পেনের মানুষের হৃদয় স্পর্শ করেনি, বরং বিশ্বের স্বাধীনচেতা ও ন্যায়বিচারপ্রিয় মানুষের মনেও গভীর স্বস্তি এনে দিয়েছে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে স্পেনের খেলোয়াড়দের অবস্থানকে তিনি সম্মান জানান।একই সুর ফুটে উঠেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের জাতীয় দল ও সরকারের সুষ্পষ্ট ভূমিকার প্রশংসা করেন। গাজা ইস্যুতে মানবিক ও দৃঢ় অবস্থানের কারণে স্পেন আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছেছে বলে তিনি মনে করেন।অন্যদিকে এই ফুটবল আসরকে ঘিরে বিপরীতমুখী মেরুকরণও লক্ষ্য করা গেছে। ইসরায়েলি রাজনীতিক ও সমর্থকদের একাংশের সমর্থন ছিল আর্জেন্টিনার দিকে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রকাশ্য ইসরায়েলঘেঁষা নীতি। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা থেকেও বিশ্ব রাজনীতি ও ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ফুটবলমোদীদের এমন বিভক্ত অবস্থানের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ে দেশটির প্রতি অভিনন্দন জানিয়েছে ইরান। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও যুদ্ধের সমালোচনার পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরোধিতা করায় বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন পেয়েছে স্পেন। তেহরানের দাবি, দেশটির এই আন্তর্জাতিক সাফল্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নীতির বিরোধিতা করা বিশ্ববাসীকে নতুন করে আনন্দিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যমতে, দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ স্পেনের এই সাফল্যকে কেবল তাদের নিজেদের জয় হিসেবে দেখছেন না। গালিবাফ উল্লেখ করেন, স্পেনের ১-০ ব্যবধানের এই জয় শুধু স্পেনের মানুষের হৃদয় স্পর্শ করেনি, বরং বিশ্বের স্বাধীনচেতা ও ন্যায়বিচারপ্রিয় মানুষের মনেও গভীর স্বস্তি এনে দিয়েছে। ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে স্পেনের খেলোয়াড়দের অবস্থানকে তিনি সম্মান জানান।
একই সুর ফুটে উঠেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি সাম্প্রতিক মাসগুলোতে বৈশ্বিক আগ্রাসন, গণহত্যা ও নিপীড়নের বিরুদ্ধে স্পেনের জাতীয় দল ও সরকারের সুষ্পষ্ট ভূমিকার প্রশংসা করেন। গাজা ইস্যুতে মানবিক ও দৃঢ় অবস্থানের কারণে স্পেন আজ আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছেছে বলে তিনি মনে করেন।
অন্যদিকে এই ফুটবল আসরকে ঘিরে বিপরীতমুখী মেরুকরণও লক্ষ্য করা গেছে। ইসরায়েলি রাজনীতিক ও সমর্থকদের একাংশের সমর্থন ছিল আর্জেন্টিনার দিকে। এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রকাশ্য ইসরায়েলঘেঁষা নীতি। সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা থেকেও বিশ্ব রাজনীতি ও ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে ফুটবলমোদীদের এমন বিভক্ত অবস্থানের চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।