দেশে দাম বাড়ার পর আন্তর্জাতিক বাজারেও বাড়ল তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ PM
শেয়ার
সংবাদটি শুনুনAI Voice
প্লে করতে বাটনে চাপুন
দেশে দাম বাড়ার পর আন্তর্জাতিক বাজারেও বাড়ল তেলের দাম.
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। কয়েক দফা কমার পর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বিভিন্ন চুক্তির দাম ঊর্ধ্বমুখী ছিল।ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ফিউচারের দাম প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫৭ ডলার।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। শেষ দিনের লেনদেনে এ চুক্তির দাম ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল তেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে। তেলের বাজারেও বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা।তথ্যসূত্র: রয়টার্স
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরদিন আন্তর্জাতিক বাজারেও অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। কয়েক দফা কমার পর মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরের লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের বিভিন্ন চুক্তির দাম ঊর্ধ্বমুখী ছিল।
ব্রেন্ট অপরিশোধিত তেলের নভেম্বরের ফিউচারের দাম প্রতি ব্যারেলে ২২ সেন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ১০০ দশমিক ৫৭ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবরের চুক্তির মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। শেষ দিনের লেনদেনে এ চুক্তির দাম ২ সেন্ট বা শূন্য দশমিক ০২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল তেল ৯৫ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হওয়া নভেম্বরের ডব্লিউটিআই চুক্তির দামও বেড়েছে। এ চুক্তির দাম ১৩ সেন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৯ ডলারে উঠেছে।
এদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক আলোচনা নিয়ে বিনিয়োগকারীদের নজর রয়েছে। তেলের বাজারেও বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন তাঁরা।