কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার.
কৃষ্ণ সাগরে তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। সেখান থেকে ২৩ ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।গতকাল মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের সোচি শহরের কাছে সাইরিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী আফরাম্যাক্স রিও নামের জাহাজটিতে নাভাল ড্রোন আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।জাহাজটিতে ২৩ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই ভারতের নাগরিক। রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল জাহাজটির কাছে পৌঁছানোর সময় সেটি পুরোপুরি আগুনে জ্বলছিল।তীব্র আগুনের কারণে নাবিকদের উদ্ধার করতে উদ্ধারকারী দলকে বেগ পেতে হয়। পরে সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।নাবিকদের উদ্ধারের পর দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনে বলে রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বলতে থাকা জাহাজটির কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে সাগরের পানিতে জাহাজটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। সেখান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।হামলার পর সাইরিয়াস এলাকার সব সমুদ্রসৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলাটি ইউক্রেন চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে যুক্ত জাহাজগুলোর ওপর নজরদারির অংশ হিসেবে আফরাম্যাক্স রিওকে আগেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।সূত্র: এএফপি, ফার্স্টপোস্ট
এই সংবাদের সংবাদপত্র সংস্করণ (PDF) ডাউনলোড করুন
অফলাইন পড়ার জন্য প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহে রাখুন
কৃষ্ণ সাগরে তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। সেখান থেকে ২৩ ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড।
গতকাল মঙ্গলবার রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলের সোচি শহরের কাছে সাইরিয়াস এলাকায় এ ঘটনা ঘটে।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী আফরাম্যাক্স রিও নামের জাহাজটিতে নাভাল ড্রোন আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।
জাহাজটিতে ২৩ জন নাবিক ছিলেন। তাঁরা সবাই ভারতের নাগরিক। রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল জাহাজটির কাছে পৌঁছানোর সময় সেটি পুরোপুরি আগুনে জ্বলছিল।
তীব্র আগুনের কারণে নাবিকদের উদ্ধার করতে উদ্ধারকারী দলকে বেগ পেতে হয়। পরে সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
নাবিকদের উদ্ধারের পর দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনে বলে রুশ পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বলতে থাকা জাহাজটির কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে সাগরের পানিতে জাহাজটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়। সেখান থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়।
হামলার পর সাইরিয়াস এলাকার সব সমুদ্রসৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে হামলাটি ইউক্রেন চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রুশ অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে যুক্ত জাহাজগুলোর ওপর নজরদারির অংশ হিসেবে আফরাম্যাক্স রিওকে আগেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।